প্রকাশ :: ... | ... | ...

বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


সংযুক্ত ছবি

বগুড়া গত বুধবার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের সঞ্চালনায় ও বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র বগুড়া এর পরিচালক (উপসচিব) মো. আলমগীর কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-সভাপতি বিএলএসসি মো. গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, "সহ-শিক্ষা কার্যক্রম মূলতঃ শিক্ষারই গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের কলেজে সীমাবদ্ধ না থেকে খেলাধুলায় ও সংযুক্ত থাকতে হবে। " সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব বাড়ানোর জন্য তিনি আরও বলেন, "পুঁথিগত শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মন ও মননের সঠিক বিকাশে পূর্ণাঙ্গ সহায়তা করে; এটিই আদর্শ ও কাঙ্খিত।" বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান । এছাড়া উপস্থিত ছিলেন নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. আব্দুল গফুর ফকির ও বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ (গ্রুপ ক্যাপ্টেন) মো. নওশাদ ফাতেমী সহ প্রমুখ।