প্রকাশ :: ... | ... | ...

ইরান যুদ্ধবিরতিতে নারাজ-গালিবাফ


সংযুক্ত ছবি

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হতে পারে এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা অবশ্যই যুদ্ধবিরতির খোঁজ করছি না। আমরা বিশ্বাস করি যে আগ্রাসীকে এমনভাবে জবাব দিতে হবে যেন তারা শিক্ষা পায় এবং ভবিষ্যতে আমাদের প্রিয় ইরানের ওপর আক্রমণ করার কথা আর কখনো ভাবতে না পারে।’ গালিবাফ আরও বলেন, ইরান ‘যুদ্ধ-আলোচনা-যুদ্ধবিরতি, তারপর আবার যুদ্ধ’ এই চক্র ভাঙতে চায়। তার দাবি, এই কৌশল ব্যবহার করে ইসরাইল নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়।