প্রকাশ :: ... | ... | ...

রাসিকের গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত, একাধিক উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুমোদন


সংযুক্ত ছবি

ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী এবং রাসিকের প্রশাসক। | ছবি: ডেইলি এশিয়া

রাজশাহী সিটি কর্পোরেশন-এর সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধন অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক) (২) অনুযায়ী সরকার গঠিত কমিটির ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ড. আ. ন. ম. বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার, রাজশাহী এবং রাসিকের প্রশাসক। সভায় গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৮ম সভার গৃহীত সিদ্ধান্তসমূহ পাঠ ও দৃঢ়ীকরণ করা হয়। এছাড়া জানুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির ৪র্থ সভার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন দেওয়া হয়। সভায় এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় নির্মিত ক্ষতিগ্রস্ত সিডিসি ভবন মেরামতের ব্যয় অনুমোদন, নগরীতে ভূমি ব্যবহার অনাপত্তি পত্র প্রদানে ফি নির্ধারণ ও আদায়, গ্যাস ও পানির সংযোগের জন্য রাস্তা কাটার বিষয়, হেরিটেজ আর্কাইভ রাজশাহীর অনুদান অব্যাহত রাখা, রিভিউ বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব, সিটি কর্পোরেশন পরিচালিত সিডিসির কার্যক্রম, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার হরিণ অনুদান প্রদান এবং সিটি নার্সিং কলেজ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, নবনিযুক্ত সচিব মোঃ সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাকিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মশিউর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী, গণপূর্ত অধিদপ্তর-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ্যান্সিস আশিষ ডিকস্তা, পরিবেশ অধিদপ্তর-এর উপ-পরিচালক মোসাঃ তাছমিনা খাতুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মোহাঃ আবদুর রশিদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তাক আহমদ, রাজশাহী ওয়াসা-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগ ও শাখার কর্মকর্তারা। সভায় নগর উন্নয়ন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।