প্রকাশ :: ... | ... | ...

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ


সংযুক্ত ছবি

রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ করেছে র‌্যাব-৫। সোমবার রাত ৩টার পরে রাজশাহী নগরীতে ও উপজেলার পুঠিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক। র‌্যাব জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে ২৪টি ককটেল জব্দ করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।