ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যে আবার দাম বাড়ল জ্বালানি তেলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীদের পর্যালোচনার মধ্যে বৃহস্পতিবার (২৬ মার্চ) এ অবস্থা দাঁড়াল। যদিও ইরান জানিয়েছে যে, তাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই। এর পাশাপাশি রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে।ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪০ ডলার হয়েছে। আগের দিন উভয় ক্ষেত্রেই দাম ২শতাংশের বেশি কমেছিল। বাজার বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা তেলের দামের এই পুনরুত্থানে ভূমিকা রেখেছে, যদিও যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ এখনো বেশ সীমিত।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হতে পারে এমন ধারণাকে প্রত্যাখ্যান করেছেন।...
ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি...
সাম্প্রতিক সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে এক...
অধ্যক্ষের সীমাহীন অনিয়ম ও সেচ্ছাচারিতায় বগুড়া দুপচাঁচিয়া কারিগরি কলেজ বন্ধের উপক্রম হয়ে পড়েছে। কলেজ পরিচালনার জন্য বর্তমানে নেই কোন পরিচালনা...
দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি
বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করছে। এসব বিচ্ছিন্ন ঘটনার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ...
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি গ্রেপ্তার
চরমপন্থী একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি...
পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে...
ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচারকাজ বন্ধ করা অথবা তাকে ক্ষমা করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...
ইরানের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনায় চুক্তি স্বাক্ষর হতে পারে: ট্রাম্প
আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে...