সংবাদ শিরোনামঃ

কাল থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে

Staff Reporter
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কাল থেকে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাফল্যের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সতীর্থদের আরও বেশি দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য এই সিরিজে সাফল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

প্রথম ওয়ানডের আগে মিরাজ বলেন, ‘যেহেতু ওয়ানডে বিশ্বকাপ সামনে, আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা অবশ্যই বিশ্বকাপকে মাথায় রেখে পরিকল্পনা করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা আগে ওয়ানডে ফরম্যাটে খুব ভাল দল ছিলাম এবং এই ফরম্যাটে ভাল ফলও করেছি। এই ফরম্যাটে আমাদের একটি নির্দিষ্ট প্যাটার্ন ছিল। তখন দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় ছিল। দীর্ঘদিন একসাথে খেলার কারণে প্যাটার্নটা তারা খুব ভালভাবে বুঝতে পেরেছিলেন।’

মিরাজ আরও বলেন, ‘কিন্তু তাদের কেউ এখন খেলছে না। এজন্য আমাদের মধ্যে যারা এই দলে আছেন, তাদের দায়িত্ব নিতে হবে। ওয়ানডেতে প্রতিটি পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে এবং কিভাবে তাদের মোকাবেলা করতে হবে সেটি জানতে হবে।’
সতীর্থদের প্রতি নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘প্রত্যক খেলোয়াড়ের জন্য নিজ নিজ ভূমিকা এবং বিভিন্ন পজিশনে কিভাবে খেলতে হবে সেটি বুঝতে পারা খুবই গুরুত্ব¡পূর্ণ। ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নিতে হবে এবং আমরা সেভাবেই পরিকল্পনা করছি। যেহেতু আমরা দীর্ঘদিন পর আবার শুরু করছি, আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেটি নিয়ে ভাবছি।’

ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে ভাল সময় যাচ্ছে না মিরাজের। তার অধীনে ১৩টি ওয়ানডে খেলে মাত্র ৩টিতে জয় ও ৯টিতে হেরেছে বাংলাদেশ। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। অধিনায়ক হিসেবে ব্যাট-বল হাতেও নিজেকে মেলে ধরতে পারেননি মিরাজ। ১৩ ইনিংসে ৩২.৫৮ গড় ও ৭২.৪০ স্ট্রাইক রেটে ৩৯১ রান করেন তিনি। বোলিংয়ে ১৩ উইকেট শিকার করেন এই অফ স্পিনার।

তবে মিরাজ মনে করেন গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে পর্যাপ্ত ওয়ানডে খেলেনি। এ কারণে খেলোয়াড়দের পারফরমেন্সে ছেদ পড়েছে।
 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত