সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে থিম ওমর প্লাজা পরিচালনা নিয়ে বিরোধ, মামলা সমঝোতা ঘিরে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

রাজশাহীর বাণিজ্যিক কেন্দ্র থিম ওমর প্লাজা মার্কেট পরিচালনা , পেন্ট-হাউস ও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া, পরবর্তী মামলা দায়ের এবং সমঝোতা প্রক্রিয়া ভেঙে যাওয়াকে ঘিরে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন, জাকির এন্টারপ্রাইজের নিযোগকৃত কর্মচারী মোঃ আব্দুল আউয়াল ও সুমন। এ সময় তারা লিখিত বক্তব্যে পাঠ করেন। মার্কেটের দোকান, ফ্ল্যাট ও পেন্ট-হাউস বুঝিয়ে দেওয়ার পর রবিউল আলম মিলু ও মাইনুল হক হারু সংশ্লিষ্ট সিইও’র কাছে সব বুঝে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। উপস্থিত সবার সামনে সিইও বলেন, সবকিছু ঠিক আছে।

গত ১৪ জানুয়ারি রাত ১১টা ১২ মিনিটে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী একটি ভারতীয় নম্বর থেকে সুমন সরকারের সাথে হোয়াটসঅ্যাপে এমপি ওমর ফারুক চৌধুরী যোগাযোগ করেন বলে দাবি করেন সুমন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত