রাজশাহীর নগরীর কাটাখালী থানা সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। সোমবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবি জানায়, সোমবার রাত সোয়া ১১টায় শাহাপুর বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ৫০বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ জব্দ করে। বিজিবি জানায়, মঙ্গলবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।
ড. একেএম জাকারিয়া,সাবেক পরিচালক,পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া । দুর থেকে মনে হবে এক দুরন্ত যুবক মাইলের পর মাইল...
অধ্যক্ষের সীমাহীন অনিয়ম ও সেচ্ছাচারিতায় বগুড়া দুপচাঁচিয়া কারিগরি কলেজ বন্ধের উপক্রম হয়ে পড়েছে। কলেজ পরিচালনার জন্য বর্তমানে নেই কোন পরিচালনা...
বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করছে। এসব বিচ্ছিন্ন ঘটনার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ...
Facebook Share Test
ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা
আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার বিক্রি...
দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ
ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার কারণে তীব্র জলজটের হয়েছে। যার ফলে বিমান চলাচলে...
মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর
গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের আর বেশি সময় বাকি নেই। ঠিক এই সময় দল গুছানোর কাজটা করছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর...
গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে...