সংবাদ শিরোনামঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাকাব’র শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ছবি: ডেইলি এশিয়া
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ছবি: ডেইলি এশিয়া

২৬ মার্চ ২০২৬ তারিখে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে দেশের জন্য আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি জেলা প্রশাসন, রাজশাহী’র শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা। 

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়; প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও রাকাব অফিসার্স এসোসিয়েশন, রাকাব কর্মচারী সংসদ (রাজ-৬১১) এবং রাকাব এসইসিপি পৃথক পৃথক ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। 
 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত