ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করা হয়েছে মো. মোস্তাকুর রহমানকে। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। মো. মোস্তাকুর রহমান গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক হতে গ্রহণ করবেন। এ নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। মোস্তাকুর রহমান একজন হিসাববিদ। একই সঙ্গে একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হেরা সোয়েটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত বিজিএএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। তৈরি পোশাকের পাশাপাশি তিনি আবাসন এবং ভ্রমণসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। মোস্তাকুর রহমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য। ...
অধ্যক্ষের সীমাহীন অনিয়ম ও সেচ্ছাচারিতায় বগুড়া দুপচাঁচিয়া কারিগরি কলেজ বন্ধের উপক্রম হয়ে পড়েছে। কলেজ পরিচালনার জন্য বর্তমানে নেই কোন পরিচালনা...
বিগত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশের মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করছে। এসব বিচ্ছিন্ন ঘটনার উদ্দেশ্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ...
অপ্রয়োজনীয় বড় প্রকল্প অনুমোদনের মাধ্যমে যাতে টেকসই ঋণ ব্যবস্থাপনা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা...
কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ শনিবার সকাল থেকে আগারগাঁও এর প্রধান কার্যালয়ে চলছে এ কর্মসূচি।...
চুরি করা গম আমদানির অভিযোগে বাংলাদেশকে নিষেধাজ্ঞার হুমকি ইউক্রেনের
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় অঞ্চল থেকে চুরি করা গম বাংলাদেশ আমদানি করছে—এমন অভিযোগ এনেছে ইউক্রেন। বিষয়টি থামাতে একাধিকবার সতর্ক করলেও...
এনবিআরে আন্দোলন: আলোচনার আহ্বান জানিয়ে কাজে ফেরার অনুরোধ অর্থ উপদেষ্টার
আগামীকাল ২৬ জুন বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)...
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেলের দাম বাড়বে না: উপদেষ্টা
ইরান-ইসরায়েল সংঘাতের ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলেও এর প্রভাব বাংলাদেশের জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে পড়েনি বলে জানিয়েছেন জ্বালানি...
একনেকে ৮ হাজার ৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকার মোট ১৭টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া...
বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে,...