সংবাদ শিরোনামঃ

মার্কেট কে চালাচ্ছে তাতে আমার কোনো সমস্যা নেই

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

ফরুক চৌধুরী তাকে বলেন, মার্কেট কে চালাচ্ছে তাতে আমার কোনো সমস্যা নেই, তোমরাই চালাও। শুধু পেন্ট-হাউসের কোনো ক্ষতি যেন না হয়। কেউ যেন প্রবেশ না করে এবং ডগিকে খাবার দেওয়া হয়। সমঝোতা অনুযায়ী কার্যক্রম চলমান থাকলেও থিম রিয়েল এস্টেট এর পক্ষ থেকে আসাদ নামের একজনকে বাদী করে দুটি মামলা দায়ের করা হয়। ফলে স্থানীয় ব্যবসায়ী ও অভিভাবক মহল এ ঘটনায় হতাশা প্রকাশ করেন। বলেন, চলমান সমঝোতা থাকা সত্ত্বেও মামলা হওয়ায় ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত ৭ ফেব্রুয়ারি রবিউল আলম মিলু ও মাইনুল হক হারু থিম রিয়েল এস্টেট ও জাকির এন্টারপ্রাইজের কর্মচারীদের নিয়ে বৈঠকে বসেন। রবিউল আলম মিলু বলেন, সমঝোতা অনুযায়ী কার্যক্রম কেন বন্ধ হলো? মামলা করার আগে আমাদের জানানো হয়নি কেন?

মাইনুল হক হারু বলেন, যদি আইনগত পথে যেতে চান, তবে পরিচালনা কারা করবে সে সিদ্ধান্ত আপনারাই নিন, এ দায় আমাদের নয়। বৈঠকের পর থিম রিয়েল এস্টেটের কর্মীরা স্বেচ্ছায় কর্মস্থল ত্যাগ করে চাবি জাকির এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করেন বলে দাবি করা হয়েছে।

গত ৭ ও ০৯ ফেব্রুয়ারি রাজশাহীতে চেয়ারম্যানের জামাতা শোভন সাহেবের প্রতিনিধি দল বৈঠক করেন। জাকির এন্টারপ্রাইজের দাবি, অপারেশন ম্যানেজার রায়হান হোসেন ৩ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ, মামলা প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেস ব্রিফিং ছাড়া কোনো শর্তে সমঝোতা সম্ভব নয়।

প্রতিনিধি দলের দাবি, শোভন জামানের প্রতিনিধিরা বৈঠক শেষে জানান, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে এবং দাবিগুলো বিবেচনায় নেওয়া হবে। জাকির এন্টারপ্রাইজ জানিয়েছে, আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা যেন স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন, সে লক্ষ্যে তারা মার্কেট পরিচালনায় সচেষ্ট থাকবে।

জাকির এন্টারপ্রাইজ মামলা প্রত্যাহার ও ৩ কোটি ক্ষতিপূরণ বিষয়ে প্রকাশ্য প্রতিবাদ। থিম রিয়েল এস্টেট, আইনি প্রক্রিয়া চলমান, আলোচনায় আগ্রহী স্থানীয় ব্যবসায়ীরা এবং দ্রুত সমাধান ও স্থিতিশীল পরিচালনা চান।            

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত