একই রাতে পৃথক অভিযান চালিয়ে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে বিভিন্ন প্রকারের ৪০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুড়াল সদৃশ টাঙ্গি ও ২টি হাতলযুক্ত হ্যামার ।
জব্দকৃত এসব দেশীয় অস্ত্র আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, ধারণা করা হচ্ছে এসব ককটেল ও দেশীয় অস্ত্র আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটে ত্রাস সৃষ্টি, বাধা প্রদান বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িতদের চিহ্নিতকরণ ও গ্রেফতারের জন্য র্যাব-৫ তৎপরতা অব্যাহত রেখেছে।