রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) রাকাব চত্বরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারী এবং সুধী অংশীজনের সমন্বয়ে প্রায় এক হাজার রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন রাকাব অফিসার্স এশোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার। সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন রাকাব অফিসার্স এশোসিয়েশনের সভাপতি জিয়া উদ্দিন আকবর, রাজশাহী-২ (পবা-মোহানপুর) আসনের এমপি এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাকাব চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মরতুজা ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ব্যাংকটি উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ অনেকেই।
অনুষ্ঠানে বক্তারা বিশেষায়িত এ ব্যাংকটির সার্বিক মঙ্গল কামনা করেন এবং আগামীতে যেনো রাকাব উত্তরবঙ্গের কৃষক, নারী ও তরুণ উদ্যোক্তার ব্যাংকে পরিণত হয় এমন প্রত্যাশা করেন। আমন্ত্রিত অতিথিগণ আগামীতে ব্যাংকটিতে তাদের কোনরূপ সহযোগিতার প্রয়োজন হলে তারা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
রাকাবের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম মরতুজা ব্যাংকটির ধারাবাহিক সাফল্য ধরে ব্যাংকটিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। এবং রাকাব অফিসার্স এশোসিয়েশনের সকল কর্মকর্তাকে ব্যাংকটিতে অবদান রাখার জন্য সহযোগিতা কামনা করেন। অপরদিকে, রাকাব চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ ও দলাদলী ভুলিয়ে দিয়ে কাজ করার জন্য আহ্ববান জানান।