সংবাদ শিরোনামঃ

ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: ডেইলি এশিয়া
ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: ডেইলি এশিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক বৃদ্ধার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এতে বৃদ্ধা রাহেলা খাতুন বলেন, ‘ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে, তার সন্তানকে যদি ভোট না দেই তাহলে কী নিয়ে বাঁচবো!’
 

বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।  মঙ্গলবার (৩ মার্চ) রাজধানী ঢাকার আরামবাগ এলাকায় সেই বৃদ্ধার বাসায় সাক্ষাৎ করতে যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন– সংগঠনের অন্যতম উপদেষ্টা নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ। 

এদিকে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলার সার্বিক খোঁজ-খবর নেয় এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছাসহ উপহারসামগ্রী পৌঁছে দেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে কোনো এক ব্যক্তি রাহেলার কাছে নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে– তিনি ধানের শীষে ভোট দেওয়ার কথা বলেন।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত